নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে সন্ধ্যায় আলটিমেটাম, সকালে বাতিল

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে সন্ধ্যায় আলটিমেটাম, সকালে বাতিল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সমালোচনার মুখে একদিনের মাথায় সেটি বাতিল করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগে জারি করা গণবিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ বাতিল করা হয়।



এর আগে বুধবার সন্ধ্যায় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একইসঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছিল।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Manual7 Ad Code

 

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনও সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

 

Manual5 Ad Code

এসএমপি কমিশনারের এই গণবিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা জারি করা গণবিজ্ঞপ্তি আজ সকালে বাতিল করেন এসএমপি কমিশনার।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code