পুলিশের ওয়াকিটকিসহ গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২, এসআই প্রত্যাহার

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পুলিশের ওয়াকিটকিসহ গণঅধিকার পরিষদের নেতাসহ গ্রেপ্তার ২, এসআই প্রত্যাহার

Manual1 Ad Code

গ্রেপ্তার লিটন, জুনায়েদ। ডানে প্রত্যাহারকৃত এসআই কামরুল আলম।


নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, প্রাইভেটকার ও একটি চায়নিজ কুড়ালসহ গণঅধিকার পরিষদের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার বাইপাস রোডে চেকপোস্ট চলাকালীন তাদের আটক করা হয়।

 

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত্রিকালীন চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। প্রাইভেটকারে ছিলেন গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক লিটন মিয়া ও জুনায়েদ আহমদ। প্রাইভেটকার তল্লাশি করে পুলিশের ওয়াকিটকি ও একটি চায়নিজ কুড়াল পাওয়া যায়। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদ করলে উত্তর দিতে না পারায় তাদের আটক করা হয়।

 

Manual1 Ad Code

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ঘনিষ্ঠ বন্ধু লিটন মিয়া। সে গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক। জুনায়েদ আহমদ তাদের বন্ধু। তারা এলাকায় বালু, পাথর ও চোরাই মালামাল বহনকারী লাইনম্যান হিসেবে এলাকায় পরিচিত।

Manual3 Ad Code

 

এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী বলেন, আমাদের চেকপোস্টে তল্লাশিকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল আলমের ব্যবহৃত প্রাইভেটকার থেকে চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code