পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট

Manual7 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় নবীগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নবীগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কৃত্রিম সংকট। চাহিদা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল মিলছে না।

 

Manual1 Ad Code

শনিবার (৭ মার্চ) বেশির ভাগ পাম্প গুলোতে অতিরিক্ত দাম দিয়ে তেল পাওয়া যায়নি। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও ১শ টাকার বেশি মোটর সাইকেলের তেল দিচ্ছেন না। পাম্প মালিকরা জানান তাদের পাম্পে তেল সংকট রয়েছে তাই ১শ টাকার বেশি তেল দিচ্ছেন না। প্রতিটি পাম্পে দেখা যায় মোটর সাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন রয়েছে। তেল নেযা নিয়ে পাম্পের মালিক কর্মচারীদের সাথে দেন দরবার করছেন।

 

শনিবার ছুটির দিনে নবীগঞ্জের ১০টি তেল পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের, পানিউমদা, দেবপাড়া, আনগাও, আউশকান্দি, শেরপুর, সৈয়দপুর বাজার, এছাড়া ইনাতগঞ্জ, নবীগঞ্জ ও ইমামবাড়ি এলাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এই উপচেপড়া ভিড়ের কারণে সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

ভোক্তাদের সবার মধ্যেই একটিই প্রবণতা কাজ করছে যে কোনো মূল্যে যানবাহনের জ্বালানি ট্যাংক পূর্ণ করে রাখা। অনেককে আবার জেনারেটর বা কলকারখানার জন্য ড্রামে করে তেল সংগ্রহ করতেও দেখা গেছে।

 

হঠাৎ করেই ক্রেতাদের এই বাড়তি চাপের মুখে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে তেল বিক্রির ওপর কঠোর সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

 

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল বিপিসি নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটার এবং বড় যানবাহনে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করার নিয়ম করা হয়েছে।

 

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলের পাম্পগুলোতে একই ধরনের অস্থিরতা দেখা গেছে। কিছু এলাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্প মালিকরা নির্দিষ্ট সীমার বেশি তেল বিক্রি করছেন না, যা নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সাধারণ পরিবহন শ্রমিকদের অভিযোগ, অনেক পাম্প সংকটের অজুহাতে বিক্রি বন্ধ রেখেছে। তবে বিপিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত দাম আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

কিন্তু হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কসহ উপজেলার প্রায় ১৫টি পেট্রোল বা তেলের পাম্প রয়েছে। এসব পেট্রোল পাম্পে মালিকরা ইচ্ছে করে তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি কমিয়ে দিয়েছেন। সরকারে নির্ধারিত পরিমানেও তেল দিচ্ছেন না।

 

মহাসড়কের নাঈমা প্রেট্রোল পাম্পের মালিক জানান, তাদের পাম্পে তেল নেই তাই তরা মোটর সাইকেলে ১শ টাকা ও ট্রাক বাসে ১ হাজার টাকার তেল দিচ্ছেন। মহাসড়কের পানিউমদা ও আউশকান্দি বাজার পেট্রোল পাম্পের মালিকরা কৃত্রিম সংকট দেখিয়ে তেল দিচ্ছেন না।

Manual4 Ad Code

 

দিনারপুর কান্দিগাও পেট্রোল পাম্পের মালিক জানান, তিনি পাম্পে চাহিদা মতো তেল না পাওয়ার জন্য সরকারের নির্ধারিত পরিমানে তেল দিচ্ছেন না। তার পাম্পে তেল সংকট রয়েছে, তাই মোটরসাইকেল ১শ’ টাকা ও ট্রাক বাসে ৫শ’ টাকার তেল দিচ্ছেন।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code