প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর অপরিবর্তিত

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর অপরিবর্তিত

Manual8 Ad Code
sek1
সুরমা মেইলঃ ভয়াবহতম সন্ত্রাসী হামলার পর প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর হবে কি-না তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটলেও প্রধানমন্ত্রী পূর্বনির্ধারিত ফ্রান্স সফর অপরিবর্তিত রয়েছে।সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী প্যারিস যাবেন। সেখানে ১৬ ও ১৭ নভেম্বর অবস্থান করে ইউনেসকোর ‘লিডার্স ফোরাম’-এ তিনি যোগ দেবেন।
Manual2 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

ফোরামে যোগ দেয়ার জন্য ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাঁর বক্তব্য রাখার কথা।

১৬ নভেম্বর ইউনেসকো এর গঠনতন্ত্র অনুমোদনের ৭০তম বার্ষিকী উদযাপন করবে। এই দিনটিকে সামনে রেখে লিডার্স ফোরামের আয়োজন করা হয়েছে।

এদিকে, লিডার্স ফোরামে অংশগ্রহণ শেষে ১৮ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ৩০ নভেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে তিনি আবারও প্যারিস সফর করবেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code