প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

Manual8 Ad Code

মেইল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদ বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী জনাব খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।’

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

উল্লেখ্য, খোদা বকশ চৌধুরী ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ছিলেন। ২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

Manual1 Ad Code

বিশেষ শুল্কে (ওএসডি) অফিসার হিসাবে দায়িত্ব পালনকালে, তাকে জুলাই ২০০৯ সালে সরকার বাধ্যতামূলক অবসর গ্রহণের জন্য প্রেরণ করেছিল।

 

এরপর, ২০২৪ সালের নভেম্বরে তাকে বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code