ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও জোর দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই।

 

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক ‘অতি জরুরি’ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

 

Manual5 Ad Code

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার অবশিষ্ট মতানৈক্য নিরসন ও সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকটি ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করার কথা।

 

Manual6 Ad Code

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আশা করি আগামী ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।’

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এটি কথার কথা নয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই। নির্বাচন উৎসবমুখর করতে সব পদক্ষেপ নেবে সরকার।

 

Manual1 Ad Code

বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।

 

উপধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই অনেকে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন। বিশেষ করে নির্বাচনের পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠানের সময়ক্ষণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ চলছে। তবে সরকারের তরফে বারবার বলা হচ্ছে ঘোষিত সময়েই নির্বাচন হবে দেশে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code