বটেশ্বর থেকে ১৮ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বটেশ্বর থেকে ১৮ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর বটেশ্বর থেকে কাভার ভ্যান ভর্তি ৩শ’ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে থানা পুলিশ। এসময় চোরাচালানে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

 

Manual6 Ad Code

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর পৌণে ২টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামন থেকে ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।

 

Manual8 Ad Code

আটককৃতরা হলো- রাজশাহী জেলার কাটাখালি থানাধীন শমসাদিপুর গ্রামের আব্দুল হোসেন বিসুর ছেলে ট্রাক চালক মো. রায়হান (৩৫), একই গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ট্রাক হেলপার মো. রাজ আলী (১৮) এবং জামালপুর জেলার মেলান্দহ থানাধীন সোলতানখালি গ্রামের মৃত খয়রাতুল জামানের ছেলে বর্তমান বটেশ্বরস্থ খাটিমারা গ্রামের ভাড়াটিয়া বসবাসকারী মো. মোনতাজ আলী (৪০)।

 

রোববার (১৫ ডিসেম্বর) বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual4 Ad Code

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে গতকাল শনিবার দুপুর পৌণে ২টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২৪-৮৩০০) থামিয়ে ৩০০ বস্তা ভারতীয় চোরাচালানের চিনি জব্দ করে শাহপারন (রহঃ) থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।

 

উদ্ধারকৃত চিনির মালিক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাজাইর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আমিনুল হক (৫৫) বলে জানায় আটককৃতরা।

 

আটককৃতদের বিরুদ্ধে এসআই (নিঃ) মো. সানাউল ইসলাম বাদী হয়ে সংশ্লিস্ট আইনে শাহপরাণ (রহঃ) থানায় একটি মামলা (এফআইআর নং-১২, তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৪) রুজু করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code