বানিয়াচংয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

বানিয়াচংয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

 

বুধবার (২৫ মার্চ) রাতে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত আখলিমা বেগম (৪৫) একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়ররা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

Manual1 Ad Code

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকানও ভাঙচুর করা হয়।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code