বিএনপি নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে: কাদের

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

বিএনপি নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে:  কাদের

Manual4 Ad Code

Kader

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়, এটা তাদের সমস্যা বিএনপি এখন নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন নিয়ে অভিযোগ প্রসঙ্গে বলেন, নির্বাচনে আমরা যদি দখলের প্রকল্প চালু করি, ফলাফল যদি ছিনতাই করি তবে আপনার ভাই ঠাকুরগাঁও পৌর নির্বাচনে মেয়র হয় কীভাবে?

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর- বিমানবন্দর পর্যন্ত  বি আরটিএ প্রজেক্ট আগামী এপ্রিল মাসেই উদ্বোধন করা হবে। আর বি আরটিএ, মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেস যখন আলোর মুখ দেখবে তখন সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code