বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আইসিসি

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আইসিসি

Manual6 Ad Code

খেলা ডেস্ক:
অবশেষে এলো বাংলাদেশের ক্রিকেটের জন্য দুঃসংবাদ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টাইগারদের আনুষ্ঠানিকভাবে বাদ দিল আইসিসি।

 

শনিবার ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এরআগে শুক্রবার দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।

 

Manual3 Ad Code

এদিকে শনিবার সকালেই আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবরটি এক চিঠিতে নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

 

নিয়ম অনুযায়ী, এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলাম বুলবুলকেও পাঠানো হয়েছে। ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

 

Manual3 Ad Code

মূলত নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভায় ১৪-২ ভোটে হেরে যাওয়ার পর বিসিবি শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল। কিন্তু এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেই আবেদনও খারিজ হয়ে যায়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code