ব্রেট লীর টানে বাঙ্গালী কন্যার টাটা বলিউডকে

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৫

ব্রেট লীর টানে বাঙ্গালী কন্যার টাটা বলিউডকে

Manual6 Ad Code

bret lee

Manual6 Ad Code

সুরমা মেইলঃ তন্নিষ্ঠা চ্যাটার্জিকে নিয়ে হলিউডে পালালেন ব্রেট লি! ‘আনইন্ডিয়ান’ ছবির শুটিংয়েই বাঙালি কন্যের সঙ্গে বন্ধুত্ব গভীর হয়েছিল৷ সেই বিশেষ সম্পর্কের টানেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলারের ডাক পেয়েই বলিউড ছাড়লেন তন্নিষ্ঠা ৷ আগামী মাসেই মুক্তি পাচ্ছে তন্নিষ্ঠার বলিউড ছবি ‘অ্যাংগ্রি ইন্ডিয়ান গডেস’৷ সেই ছবিরই প্রচারের জন্য তৈরি হচ্ছিলেন ‘বিবর’খ্যাত অভিনেত্রী৷ কিন্তু মুম্বইয়ে সেই ছবির ট্রেলার লঞ্চের দিনেই ‘আনইন্ডিয়ান’-এর প্রচারেরও ডেট পড়ে৷ ব্রেট লি তন্নিষ্ঠাকে তাঁদের আন্তর্জাতিক ছবির প্রচার অনুষ্ঠানে হাজির থাকতে বলেন৷ হলিউডের অনুষ্ঠানে মুখ দেখানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তন্নিষ্ঠাও৷ বলিউডে ছবির পরিচালক-প্রযোজকের কোনও আকুতিই শোনেননি তিনি৷ শেষপর্যন্ত নায়িকাকে ছাড়াই ‘অ্যাংগ্রি ইন্ডিয়ান গডেস’-এর ট্রেলার প্রকাশ হয়েছে৷ তন্নিষ্ঠা অবশ্য জানিয়েছেন, কাউকে বিপদে ফেলে তিনি লি’র ডাকে যাননি৷ আগে থেকেই বলিউডের পরিচালককে বিষয়টি জানিয়ে রেখেছিলেন৷

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code