বড়লেখায় গণপিটুনি অটোরিকশা চোর নিহত

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

বড়লেখায় গণপিটুনি অটোরিকশা চোর নিহত

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত সুমন আহমদ সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন আহত হন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে চোর ঢুকে তিনটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্বপন চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় দুজনকে ধরে ক্ষুব্ধ লোকজন তাদের মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।

 

খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সুমন আহমদ মারা গেছেন। আহত জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজিচালিত অটোরিকশা চুরির সময় দুজনকে স্থানীয় লোকজন ধরে পিটুনি দেন। এতে সুমন নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code