বড়লেখায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

বড়লেখায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার বড়লেখায় জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়েছেন একজন।

 

Manual2 Ad Code

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে; কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। নিহত জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন।

 

Manual1 Ad Code

গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

“শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার কারণ এবং কারা তাদেরকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

 

Manual2 Ad Code

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code