সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
নিহত গোপাল বাক্তি (৩৬)। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে গোপাল বাগতি নামের চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে শনিবার (২১ ডিসেম্বর) পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।
স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পায়।
জানা গেছে, চা শ্রমিক গোপাল বাগতি শনিবার সকালে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি লাশ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা অভিযোগ করেন বিএসএফ গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের জিরো লাইনে লাশ ফেলে গেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, রোববার (২২ ডিসেম্বর) সকালের দিকে কিছু চা শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায় যে, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে তারা দেখেছেন।
খবর পেয়ে বিওসিটিলা বিওপির টহল দল তৎক্ষণিক পুলিশ দ্রুত বর্ণিত স্থানে তল্লাশী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাগতির লাশ উদ্ধার করে।
রোববার সন্ধ্যায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেন, দুর্গম এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে বিস্তারিত জানানো হবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি