মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: হুমায়ুন কবির

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: হুমায়ুন কবির

Manual8 Ad Code

সিলেট সার্কিট হাউজে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।


নিজস্ব প্রতিবেদক:
রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

 

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

 

শুক্রবার (১৩ মার্চ) বিকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

 

ওসমান বিন হাদী হত্যায় জড়িত প্রধান আসামি সম্প্রতি ভারতে গ্রেপ্তারের খবর পাওয়ার পর দেশে ফেরত আনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘হাদীর খুনিদের গ্রেপ্তারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।’

 

Manual6 Ad Code

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারেন, সে বিষয়ে ভারত নিশ্চিত করলে আমাদের মধ্যে সম্পর্কেও কোনও বাধা নাই। গত দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। সম্পর্ক করতে হবে দুই দেশের জনগণের মধ্যে।’

 

তুরস্কের সঙ্গে বিভিন্ন সেক্টরে বর্তমান সরকারের কো-অপারেশন আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘তুরস্কের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আমাদের। ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ সম্পর্কের সূচনা হয়েছিল। ইনশাআল্লাহ এটাকে আমরা আরও জোরদার করব।’

 

এর আগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আইনে যা আছে সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনও কিছু করার সুযোগ নেই।’

 

হয়রানিমূলক মামলা বন্ধে পুলিশ প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

 

Manual4 Ad Code

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘এ জেলার উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।’

Manual2 Ad Code

 

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম এবং সিলেট পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code