মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রভাব পড়বে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রভাব পড়বে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়ার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

Manual2 Ad Code

রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা তো স্বাভাবিক, কিছু প্রভাব তো পড়বেই। কারণ, যুদ্ধের জন্য বাংলাদেশি শ্রমিকরা কাজে যেতে পারছেন না। তাদের মধ্যে নানা ভয়-ভীতি কাজ করছে। রেমিট্যান্সে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে।’

 

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তাদের নিরাপদে রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। কেউ ইনজুরি হলে স্বাস্থ্য সেবা দেওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে আনার বিষয়েও চিন্তা করতে হচ্ছে। এজন্য যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রাণলয় নিয়ে একটি মনিটরিং সেল করা হয়েছে। প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।’

Manual3 Ad Code

 

আরিফুল হক জানান, ‘আমরা এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করছি, আলাপ-আলোচনা করেছি। প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিনিয়ই খবর নিচ্ছেন। তিনটা মন্ত্রণালয়ের সবাই যোগাযোগ রাখছেন।’

 

প্রবাসে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সেসব বাজার চালু করার চেষ্টা চলছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এই কাজ এখন একটু ধীরে চলছে। আশা করছি, আগামী মাস থেকে তা আরও গতি পাবে।’

Manual7 Ad Code

আইনশৃঙ্খলা কমিটির সভায় সিলেটে ছিনতাই প্রতিরোধ ও ‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেন আরিফুল হক চৌধুরী।

 

Manual6 Ad Code

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সিলেটে মার্কেট এলাকার ভেতরে মোটরসাইকেল ঢুকতে দেবেন না। কারণ ছিনতাইকারীরা নিজেরাই পাঁচ-সাতটি মোটরসাইকেলে আসে। ছিনতাই করেই তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এটা একটা কৌশল। মোটরসাইকেলের নাম্বার প্লেটও থাকে না। রমজান মাসে অন্তত মোটরসাইকেল একটু নিয়ন্ত্রণে আনেন।’

 

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code