সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেছেন, মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, সিলেটবাসীর দেওয়া দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরিফুল হক। বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
তাঁর নির্বাচনি এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান রেখেই কাজ করার প্রত্যয় ব্যক্ত আরিফুল হক বলেন, ‘মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়্দা আমরা দিয়েছি তা যেনো আমরা পূরণ করতে পারি।’
তিনি বলেন, ‘কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।’
মন্ত্রী বলেন, ‘আজ প্রথম রোজায় সিলেট এসেছি। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি মায়ের সঙ্গে কাটাব। কাল আমার নির্বাচনি এলাকায় যাব।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) ১ লাখ ৮৬ হাজার ৮৪৬টি ভোট পেয়ে বিজয়ী হন আরিফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন ৭১ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।

(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি