মৌলভীবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

মৌলভীবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

Manual4 Ad Code

নিহত দুই বন্ধু। ফাইল ছবি- সংগৃহীত


মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন বন্ধু।

 

জানা যায়, মোটরসাইকেলে করে দুই বন্ধু জুড়ী থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে তারা দুজনেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা তাদের।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code