ম্যানইউর জয়

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

ম্যানইউর জয়

Manual6 Ad Code

2016_04_04_01_33_40_N0RXZxigO6vzA9yClk8VuRiBAC67Hr_original

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি খেলা মাঠে গড়ায়। দুটি ম্যাচেই কাঙ্ক্ষিত জয় পেয়েছে প্রত্যাশিত দুটি দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি। তবে খুব সহজেই জয় পায়নি তারা। অর্জন করে নিয়ে হয়েছে বেশ কষ্ট করেই। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ ১-০ ব্যবধানে জয় পেয়েছে শক্তিশালী এভারটনের বিপক্ষে। লেস্টারও খেলেছে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে। তারা হারিয়েছে সাউদাম্পটনকে ১-০ গোলে। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল লেস্টার। মজবুত হলো লিগ টেবিলে তাদের শীর্ষস্থানও। ৩২ ম্যাচে লেস্টারের সংগ্রহ ৬৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যানইউ রয়েছে তালিকার পঞ্চম স্থানে। রেড ডেভিলসদের পুঁজি ৫৩। ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থোনি মার্শাল। ম্যাচের ৫৪ মিনিটে সফরকারী এভারটনের জাল কাঁপান ২০ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার। তার গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে লুইস ফন গালের দল। অপর ম্যাচে লেস্টারের জয়ের নায়ক ওয়েস মরগান। ম্যাচে যখন স্ট্রাইকাররা গোল পেতে ব্যর্থ। ঠিক তখনই জ্বলে ওঠেন মরগান! সাচ্চা ডিফেন্ডার থেকে বনে যান স্ট্রাইকার। ৩৮ মিনিটে সাউদাম্পটনের জালে বল জড়ান তিনি। তার গোলই গুরুত্বপূর্ণ এক জয় এনে দেয় লেস্টারকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code