সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের ন্যায় সিলেটেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
বিজয়ের ৫৪তম বছরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। বিজয় দিবসে সিলেট জেলা স্টেডিয়ামে সকাল থেকে শুরু হয়েছে কুচকাওয়াজ অনুষ্ঠান।
দিবসের প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি সিলেট-১ আসনের দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটে ঐতিহাসিক ক্বিন ব্রিজ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিলেট জেলা ও মহানগর ছাত্রশক্তি ও যুবশক্তির যৌথ উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। তবে এবার আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি।
সকাল থেকেই বিজয়ের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। কিশোর-তরুণদের হাতে জাতীয় পতাকা, সাইক্লিংসহ নানা আয়োজনে বিজয়ের আনন্দে মেতে ওঠে সিলেটবাসী। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৬টায় ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি