যোগ দিচ্ছেন সিলেট সুপার স্টার্সে

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৫

যোগ দিচ্ছেন সিলেট সুপার স্টার্সে

Manual1 Ad Code
Afridi
সুরমা মেইল : আগামী ৩০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হবে পাকিস্তানের। ওই সিরিজ শেষ করেই বিপিএলে যার যার নির্ধারিত দলে যোগ দিবেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি যোগ দিবেন মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টার্সে।

বিপিএল নিয়ে আফ্রিদি টুইট বার্তায় জানিয়েছেন, বিপিএলে সিলেট সুপার স্টার্স দলে যোগ দেয়ার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশে খেলা সবসময় মজার।

Manual2 Ad Code

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৩ রানে হেরে গেলেও শহীদ আফ্রিদি দারুণ পারফরম্যান্স করেন। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। আর ব্যাট হাতে ৮ বল মোকাবেলা করে করেন ২৪ রান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code