রাত সাড়ে ৯টার পর সিলেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

রাত সাড়ে ৯টার পর সিলেটের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর বাজার কমিটির নেতাদের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মতবিনিময় সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

শনিবার (৩০ নভেম্বর) বিকেল তিনটায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রোববার (১ ডিসেম্বর) গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

Manual4 Ad Code

সভায় সিদ্ধান্ত হয়, হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত নগরীর সব ধরনের বাণিজ্যিক ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে। আগামী ৭ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

 

এছাড়া যেসব মার্কেট ও শপিং মলের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দখল করে দোকান বা স্থাপনা করা হয়েছে, সেসব অবৈধ অংশ অপসারণ করে ৩১ ডিসেম্বর এর মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code