লন্ডনে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

লন্ডনে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়র (র‍্যাব)।

 

সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সদস্যরা।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনির আহমেদ (৩৫)। তিনি নগরীর ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তার মনির আহমদ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) ফেসবুকে বিদেশে পাঠানোর একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের এজেন্সির (এমটিআর ট্রাভেল এণ্ড ট্যুর) মাধ্যমে লন্ডনে পাঠানোর আশ্বাস দেন। ২৫ লাখ টাকার চুক্তিতে প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি টাকা পরিশোধের কথা হয়।

 

Manual4 Ad Code

ভুক্তভোগী প্রথমে তিন লাখ টাকা দেন। পরে ভিসা দেওয়ার পর বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ এবং ব্যাংক হিসাবে ছয় লাখ টাকা পরিশোধ করেন। গত ২০২৫ সালের ২১ ডিসেম্বর সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন কাউন্টারে কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তারা জানান- তার পাসপোর্টে সংযুক্ত ভিসাটি জাল।

 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ডিএমপির বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

 

Manual5 Ad Code

একপর্যায়ে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির আহমেদকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার রাতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code