শত বছরের দিক নির্দেশনা নির্ধারণ করবে এই নির্বাচন: আদিলুর রহমান

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

শত বছরের দিক নির্দেশনা নির্ধারণ করবে এই নির্বাচন: আদিলুর রহমান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবদক:
শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এই নির্বাচন বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নির্ধারণ করবে।’

 

তিনি বলেন, ‘নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে।’

 

Manual7 Ad Code

শনিবার (১০ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, ‘রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।’

 

তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু হবে।’

 

এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো.রেজা উন নবী, সিলেটের জেলা প্রশাসক মো.সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সরকারি, বেসরকারি ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code