শাবি প্রশাসনিক ভবনে তালা, উপাচার্যের বাসভবন অবরাধ

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

শাবি প্রশাসনিক ভবনে তালা, উপাচার্যের বাসভবন অবরাধ

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সংবাদ সম্মেলন স্থগিত করার পর প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর বাসভবন অবরোধ করেছেন।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় উপাচার্যের বাসভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে রাত ৮টা থেকে প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নেন তারা, প্রশাসনের সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন অবরোধ করেন।

 

এ সময় শিক্ষার্থীদের শাকসু আমার অধিকার রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে তালবাহানা চলবেনা চলবেনা, উই ওয়ান্ট শাকসু, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,  সাস্টিয়ান সাস্টিয়ান এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

 

কর্মসূচি থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আজ সংবাদ সম্মেলন করে শাকসুর তারিখ ও তফসিল দেওয়ার কথা ছিল। তবে সেটি কোনো একটি মহলের প্রভাবে স্থগিত করা হয়েছে। আমরা আজকের মধ্যে শাকসুর তারিখ ও তফসিল চায়। যদি সেটি না পায় আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

Manual7 Ad Code

এরআগে সন্ধ্যা সাড়ে ৬টায় শাকসু বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে উপাচার্য। তবে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর সাংবাদিকদের জানানো হয় মিটিংটি স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারলে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ও একপর্যায়ে গেইটে তালা দেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code