সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স।
সোমবার (১০ নভেম্বর) ডিসি মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে টিলা থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ছয়টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ডিসির সঙ্গে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবিরসহ বিজিবি ও পুলিশের সদস্যরা।
সারওয়ার আলম বলেন, যেকোনো মূল্যে শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি চক্র টিলাটি ধ্বংস করে দিচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তারা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। কারণ তাঁরা শুধু জনপ্রতিনিধি নন, সরকারের প্রতিনিধিও। তাই এলাকার পরিবেশ ও সম্পদ রক্ষায় তাঁদেরও দায়িত্ব আছে।
(সুরমামেইল/এসএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি