শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

Manual1 Ad Code

টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে নগরীর প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সিটি কর্পোরেশন।

 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

প্রশাসক জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সকাল ১০টায় নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মসূচির উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আমাদের জনবল সীমিত হলেও অতিরিক্ত কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে এই ক্যাম্পেইন সফল করা হবে। প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৮ হাজার ৫৪০ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

তিনি আরও জানান, প্রথম ধাপে কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এ কার্যক্রম চলবে।

 

Manual1 Ad Code

সিসিকের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ফজলুল কাদের এবং ইউনিসেফের ডা. নভজ্যোতি দে বক্তব্য রাখেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, ধর্মীয় প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code