শিশু-কিশোররা বাংলাদেশের ভবিষ্যৎ: সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২৬

শিশু-কিশোররা বাংলাদেশের ভবিষ্যৎ: সিলেটে প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোররা বাংলাদেশের ভবিষ্যৎ। দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে। মন্ত্রী, এমপি হবে। মনোযোগ দিয়ে তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। তোমাদের সবাইকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে।

 

শনিবার (২ মে) বিকেল ৪টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই দেশটা একসময় পরাধীন ছিল। যুদ্ধ করে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা। তারপর আরও অনেক ঘটনা প্রবাহের পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতা আন্দোলন করে আবার স্বাধীন করে। এছাড়া তোমাদের সবাইকে নিজেদের লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। আমরা সব ব্যবস্থা করে দেবো। নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ আমরা নিয়েছি, কারণ তোমাদের মধ্য থেকেই দেশের আগামীদের বড় বড় ক্রীড়াবিদরা উঠে আসবে। তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

 

Manual2 Ad Code

তিনি বলেন, যে যা হতে চাও, সেই লক্ষ্য স্থির করে তোমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জজ, খেলোয়াড়, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, স্থপতি, অধ্যাপক, মন্ত্রী, সংসদ সদস্য তোমাদের হতে হবে।

 

তিনি আরও বলেন, যে গান গাইতে চায় তাকে ভালোভাবে গাইতে গাইতে বড় শিল্পী হতে হবে, যে মিউজিশিয়ান হতে চায় তাকে মিউজিক বিষয়ে শিখতে হবে। শিশুদের সঙ্গে প্রতিজ্ঞা নেন তারেক রহমান এই বাংলাদেশ তোমার। এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি। বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি।

 

শিশু-কিশোরদের কাছে জানতে চান কে কে দেশের দায়িত্ব নিতে পারবে না হাত তুলতে হবে? কেউ হাত তুলেনি। এরপর তিনি জানতে চান, দেশের দায়িত্ব নিতে চায় কে কে? তখন সবাই হাত তুললে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

শিশুদের উদ্দেশে তারেক রহমান বলেন, তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘পড়ালেখা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে একই সঙ্গে খেলতেও হবে। যে খেলোয়াড় হতে চায় তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চায় তাকে গায়ক হতে হবে, রাষ্ট্র সেই পথ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে।’

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট- এই ৮টি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতাকে প্রশাসনিকভাবে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে: ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে স্টেডিয়াম পনে ৪টায় জাতীয় সংগীতের প্রধানমন্ত্রীসহ গ্যালারিতে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সিলেটের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ শাম্মি আখতারসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual5 Ad Code

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নির্বাচনী ইশতেহারে ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতার মতো সময়োপযোগী উদ্যোগ চালু হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হবে প্রতিভা খুঁজে বের করার একটি বড় প্ল্যাটফর্ম। এবারই প্রথম রাজধানীর বাইরে সিলেট থেকে এ ধরনের বড় আয়োজনের সূচনা করা হচ্ছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code