শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন।

 

Manual4 Ad Code

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অটোচালক শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের হান্নান মিয়া (৩৫)। অপর নিহতের নাম মো. রুহুল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা সিএনজিচালিত অটোরিকশাচালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়া হয়।

Manual8 Ad Code

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code