সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া কে এই জহরত আদিব চৌধুরী

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া কে এই জহরত আদিব চৌধুরী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ জন প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন জহরত আদিব চৌধুরী।

 

হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন দৌড়ে জায়গা করে নিয়েছেন নতুন মুখ হিসেবে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাঁর মনোনয়নকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

এদিকে, সিলেট থেকে মনোনয়ন দৌড়ে জায়গা করে নিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই তুখোড় ছাত্রনেত্রী বর্তমানে দলের মিডিয়া সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলের দুঃসময়ে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং অবিচল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁর এই মনোনয়নকে দেখছেন মাঠপর্যায়ের নেতা-কর্মীরা।

 

সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্তভাবে তাঁদের মনোনয়ন দিয়েছেন।

Manual4 Ad Code

 

দলীয় সূত্রে জানা যায়, বড়লেখার গর্বিত সন্তান হিসেবে পরিচিত জহরত আদিব চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিকভাবে তিনি শেরপুরের নকলা-নালিতাবাড়ীর একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সঙ্গেও যুক্ত। তিনি মরহুম ব্যারিস্টার এম হায়দার আলীর পুত্রবধূ।

 

Manual2 Ad Code

পেশাগত জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত করপোরেট লিডার। দেশের শীর্ষ মোবাইল অপারেটর Banglalink-এর ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি লিংকনস ইনের ব্যারিস্টার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী; পাশাপাশি Harvard Business School থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

 

টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও আর্থিক খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। করপোরেট গভর্নেন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও ডিজিটাল ট্রান্সফরমেশনে বিশেষ দক্ষতার জন্য তিনি সুপরিচিত।

 

রাজনীতিতেও সক্রিয় এই নেত্রী বিএনপির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার মনোনয়ন ঘোষণার পর বড়লেখা, নকলা ও নালিতাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন।

 

Manual2 Ad Code

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক ঐতিহ্য, পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে জহরত আদিব চৌধুরী-এর এই মনোনয়ন তাৎপর্যপূর্ণ। তারা আশা করছেন, ভবিষ্যতে তিনি জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

Manual1 Ad Code

সিলেট বিভাগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও ছিলেন- তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) ও মুনমুন তালুকদার। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে শেষ পর্যন্ত তারা মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারেননি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code