সিলেটের চার জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

সিলেটের চার জেলায় নতুন পুলিশ সুপার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

Manual5 Ad Code

 

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual4 Ad Code

 

প্রজ্ঞাপনে জানা যায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ ও নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনায় বদলী করা হয়।

Manual4 Ad Code

 

এরআগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Manual4 Ad Code

 

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code