সিলেটের ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ মন্ত্রীর

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬

সিলেটের ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ মন্ত্রীর

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে; তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Manual7 Ad Code

 

এছাড়া ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

 

আরিফুল হক বলেন, সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।

 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না সে বিষয়টিও দেখা হবে।

 

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সিলেটে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। নগরীর হাউজিং এস্টেটে কর পরিদর্শকের ব্যাগ ছিনতাইয়ের পর সাগর দিঘিরপাড়ে এক নারীর পথরোধ করে সাথে মোবাইল, ব্যাগ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অপরাধীরা।

 

Manual2 Ad Code

এ অবস্থায় শুক্রবার সিলেট-১ আসনের সংসদ সদস্য শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছিনতাইকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। এর পরদিন ছিনতাইকারীদের কঠোর বার্তা দিলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

 

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন- সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুরের স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code