সিলেটের দুই মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়িতে তারেক রহমান

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

সিলেটের দুই মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়িতে তারেক রহমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন তিনি। সেখান থেকে সড়কপথে রাত সোয়া ৯টায় শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর রাত ৯টা ৩০ মিনিটে তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মরহুম জেনারেল (অব.) এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। এরপর যান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে।


।আরও পড়ুন


শ্বশুর বাড়িতে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।

 

Manual5 Ad Code

এদিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে জড়ো হন হাজারো মানুষ। তারেক রহমানও বাসের ভেতর থেকে কর্মী-সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

Manual8 Ad Code

২২ বছর আগে তারেক রহমান যখন সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন।

 

Manual2 Ad Code

মায়ের পথ ধরে বুধবার একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করতে সিলেটে আসেন তারেক রহমান।

 

মাঝের দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। চব্বিশের ৫ অগাস্ট পরবর্তী সময়ে ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন।

জেলা বিএনপির নেতারা তারেক রহমানের সফরসূচি সম্পর্কে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘অরাজনৈতিক তরুণের’ সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। সকাল ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভার মাধ্যমেই শুরু হবে বিএনপির নির্বাচনী প্রচারণা।

 

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তব্য দেবেন।

 

পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন।

 

Manual3 Ad Code

সিলেট সফরে তারেক রহমানের সাথে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী।

 

এছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন- সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, মো. কামাল উদ্দীন ও এএনএম মনোয়ারুল করিম।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code