সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগীতা করে র্যাব-৯।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। অভিযানে সহযোগিতা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া ও জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খানসহ র্যাব-৯ এর একটি দল।
জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমদানীকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে, রেইনবো ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, পলাশ এন্টারপ্রাইজকে ৫০হাজার টাকা, রজব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্সকে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি