সিলেটের বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে: হুমায়ুন কবির

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

সিলেটের বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে: হুমায়ুন কবির

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তাই রেজুলেশন ঠিক করে অবশ্যই সিলেটের বাসিয়া নদী অবৈধ দখলমুক্ত করা হবে। আর বাসিয়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে এর মধ্যে প্রশাসন ও ডিসির সঙ্গে আলাপ হয়েছে।

 

সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গরীব-অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

 

Manual7 Ad Code

নদীর সীমানা নির্ধারণ ও পুনঃখনন প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘পানি কমে গেলেই কাজ শুরু করা হবে। সবাই স্মরণ রাখবেন, প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে দেওয়া বক্তব্যে পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন।’

 

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। উন্নয়নের এ মহাপরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য আমিও কিছু উদ্যোগ নিয়েছি। বাজেট আসলে সবাই মিলে এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে কাজ করব।’

Manual3 Ad Code

 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ঢাকার বিদেশি সহায়তা কার্যালয়ের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার বক্তব্য দেন।

Manual8 Ad Code

 

এতে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

(সুরমামেইল/এমআইবি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code