সিলেটের মেজরটিলায় এতিমের ভুমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

সিলেটের মেজরটিলায় এতিমের  ভুমি দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

Manual2 Ad Code

download
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর খাদিমপাড়া মেজরটিলা এলাকার ইসলামপুরে সোমাইয়া (৯) নামের এক এতিম শিশুর পিতার রেখে যাওয়া সহায় সম্ভল জোরপূর্বক দখল করে অসহায় মেয়েটিকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দখলকারীদের যন্ত্রনা আর নির্যাতন নিপিড়নের কারণে ঠিকমত স্কুলে যেতে পারছেনা মেয়েটি। পিতা-মাতা হারা শিশুটিকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে দখলকারীরা। কোন উপান্তর না দেখে আসহায় মেয়েটি আশ্রয় নিয়েছে নগরীর গোয়াইপাড়া তার খালার বাসায়। দখলবাজদের হাত থেকে আসহায় মেয়েটির সম্পত্তির রক্ষায় জন্য মেয়ের খালা হাসনা বেগম সাথি গত আজ ২০শে জানুয়ারী সিলেট পুলিশ কমিশনারের ধারস্থ হয়েছেন। এসএমপির পুলিশ কমিশনার বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট শাহপারাণ থানার ইসলামপুর, খাদিমপাড়া ২নং রোড পূরবী-৫ এর বাসিন্ধা সমজিদ আলী তাহার স্ত্রী মনোয়ারা বেগম তাহাদের একমাত্র কন্যা সন্তান জহুরা আক্তার সোমাইয়াকে রেখে মারা গেলে তাহার রেখে যাওয়া সম্পত্তির উপর লোভ পড়ে তাদের দূরসম্পর্কিত আত্মীয়, বিয়ানী বাজার থানার চারখাইর বাগবাড়ীর বাসিন্ধা জাকিয়া বেগম স্বামী রুবেল আহমদ, রুবেল আহমদ, সুহেল আহমদ উভয় পিতা আব্দুলবারী ও জকিগঞ্জ থানার শাহগলী ধরপড়ি এলাকার ফাতেমা বেগম বোগলী,স্বামী ৩য় স্বামী সজনু, মনাই মিয়ার ছেলে সজনুর। তারা আত্মীয়তার সুবাদে বাসায় বেড়াতে এসই বাসাটি তাদের দখলে নিয়ে নেয়। ইতিপূর্বে উল্লেখিত ব্যাক্তিরা জবর দখলের চেষ্টা করলে সমজিদ আলীর স্ত্রী সোমাইয়ার মা মনোয়ারা বেগম এদের বিরুদ্ধে। ২০১২ সালের ৪ আগষ্ট শাহপরান (রহ) থানায় একটি সাধারন ডায়েরী করেন। কিন্তু হঠাৎ করে তিনি মারা গেলে এ সুযোগটা কাজে লাগায় দখলকারীরা তারা মৃত মনোয়ারাকে দেখতে এসেই আবার ও সোমাইয়ার পিতার রেখে যাওয়া ঘরটি দখল করে নেয়। এরপর থেকে তারা মেয়েটি একাধিক বার হত্যা চেষ্টা চালায় শেষ পর্যন্ত নিজের বোনের এতিম মেয়ের সম্পত্তি রক্ষার জন্য হাসনা বেগম সাথি কমিশনার বরাবরে এ লিখিত অভিযোগ দেন। পুলিশ কমিশনার অফিস সূত্র অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code