সিলেটের ৩০২ কি.মি সীমান্তে সব ধরনের সতর্কতা জারি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

সিলেটের ৩০২ কি.মি সীমান্তে সব ধরনের সতর্কতা জারি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়ানোসহ সব ধরনের সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেট সরকারি কলেজ মাঠে ৪৮ বিজিবির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সালাহ্উদ্দীন পিএসসি বলেন, বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগণের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে। ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে পূর্ণ মাত্রায়ন মোতায়েন থাকবে। সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে ২১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির K-9 ইউনিটের ৪টি ডগ মোতায়েন থাকবে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পাওয়া বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ড্রোন ব্যবহার করে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি নেই। আশা করছি, নিরাপদেই নির্বাচন সম্পন্ন হবে।

 

তিনি আরও বলেন, সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা দু’টি জেলায় ১০টি আসনে অন্য বাহিনীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এরমধ্যে সীমান্তবর্তী ছয়টি উপজেলায় (সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জকিগঞ্জ) এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি সীমান্তবর্তী আরও পাচঁটি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্য ১২টি উপজেলায় বিজিবি ও অন্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code