সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুক্রবার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুক্রবার

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আগামী শুক্রবার (২৫ জুলাই)। ওইদিন বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।

 

Manual4 Ad Code

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ সফল করতে সিলেটে ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় ২৫ জুলাই সিলেটে আসছে পদযাত্রা।

Manual7 Ad Code

 

এদিকে, ঘোষিত পদযাত্রা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৯ জুলাই)  মতবিনিময় সভায় করেন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

 

Manual2 Ad Code

নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

 

সভায় বক্তারা বলেন, ২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন সিলেটে আগমন করবেন, আর তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।

 

Manual5 Ad Code

এতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।

 

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম, জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, যুব উইং, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code