সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

সিলেটে ‘কিশোর গ্যাংয়ের’ ৫ সদস্য গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ী এলাকার তকদীর পয়েন্টের পিডিপি গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।


।আরও পড়ুন

Manual4 Ad Code


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাদি ইসলাম সানি (১৮), আবুল মড়ল (১৮), নাহিদ আহমেদ রনি (১৮), রিফাত তালুকদার (১৮) ও জনি আহম্মেদ (১৯)। তাদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code