সিলেটে গলায় রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেটে গলায় রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকা ছাড়াও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছ, গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

 

এসএমপির জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা নিজ থেকেই একটি জিডি করেছি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

Manual6 Ad Code

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

 

এ ঘটনার ৯ দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code