সিলেটে চিহ্নিত মোটরসাইকেল চোরসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

সিলেটে চিহ্নিত মোটরসাইকেল চোরসহ তিনজন গ্রেপ্তার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ‘চিহ্নিত’ মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত পৌণে ১টায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহসাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual8 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার সাধুর বাজার (বাবুল মিয়ার কলোনি) এলাকার ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে ফয়েজ তালুকদার (৩৩), খোজারখলা আবাসিক এলাকার আব্দুল হান্নানের ছেলে শিপলু আহমেদ (২৮), এবং বরইকান্দি এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মাইদুল (৩৭)।

 

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে জালালাবাদ থানার গোপাল এলাকায় অভিযান চালায় মোগলাবাজার থানা পুলিশের একটি দল। এ সময় ‘চিহ্নিত মোটরসাইকেল চোর’ ও ছিনতাইকারী মো. ফয়েজ তালুকদার ও শিপলু আহমেদকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

এরপর রাত প্রায় ২টা ৫৫ মিনিটে পৃথক অভিযানে দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট এলাকা থেকে মাইদুল (৩৭) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

 

এসএমপি জানিয়েছে, পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে ফয়েজ তালুকদারের বিরুদ্ধে সিলেটসহ বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, ছিনতাই ও চুরিসহ ১৭টি মামলা রয়েছে। একইভাবে শিপলু আহমেদের বিরুদ্ধেও ছিনতাই, প্রতারণা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ ১২টি মামলা রয়েছে।

Manual3 Ad Code

 

এছাড়া অপর আসামি মাইদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে এ জানিয়েছে এমএমপি।

 

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহসাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনকে মোগলাবাজার থানার একটি ছিনতাই মামলায় (পেনাল কোডের ৩৯৪ ধারা) আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code