সিলেটে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ঋণ ও শেয়ারের তথ্য গোপনের অভিযোগ

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সিলেটে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ঋণ ও শেয়ারের তথ্য গোপনের অভিযোগ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় কোম্পানি শেয়ার ও ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ এনেছে বিএনপি।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সিলেট নগরীর কাজিটুলা এলাকায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এই অভিযোগ করা হয়।

 

Manual4 Ad Code

লিখিত বক্তব্যে প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মাওলানা হাবিবুর রহমানের হলফনামায় কোম্পানি শেয়ার ও ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং রাজনৈতিক ভণ্ডামি।

 

বিএনপি নেতার অভিযোগ, হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এই তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া শিডিউল-১০ রিপোর্টে ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী রয়েছে যা হলফনামায় প্রকাশিত হয়নি।

 

তিনি বলেন, ব্যাংক সূত্রে জানা গেছে, শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অংকের ঋণ রয়েছে; যা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

Manual4 Ad Code

 

বিএনপির এই তথ্য যাচাইযোগ্য মন্তব্য করে তিনি নির্বাচন কমিশন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

 

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিজেদের বিষয় ধামাচাপা দিতে এসব করা হচ্ছে। এ ব্যাপারে আপনারা লিখিত বক্তব্য পাবেন।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code