সিলেটে থালা-বাটি নিয়ে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

সিলেটে থালা-বাটি নিয়ে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হয়রানি এবং নির্যাতন বন্ধের প্রতিবাদ ও বিকেল ৫টার পর ফুটপাতে হকারদের ব্যবসার সুযোগ করে দেওয়ার দাবিতে সড়কে থালা-বাটি নিয়ে বিক্ষোভ করেছেন হকাররা।

 

রোববার (১৭ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ করেন হকারেরা।

 

Manual7 Ad Code

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগরের ব্যানারে আয়োজিত অবস্থান ধর্মঘটের কারণে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হকাররা এসে সিসিকের নগর ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে থালা-বাটি নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

এসময় হকাররা বলেন, সারাদিন ব্যবসা করতে না পারলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। তারা দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস।

Manual7 Ad Code

 

অবস্থান কর্মসূচিতে তারা অভিযানের নামে ‘পুলিশি নির্যাতন’ ও মালামাল জব্দের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান।

 

তাদের ভাষ্য, উচ্ছেদ অভিযানে প্রায়ই হকারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা মানবিক নয়। কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।

 

পরে বিকাল ৩টার দিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অবরোধস্থলে এসে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে হকাররা অবরোধ তুলে নেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code