সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকে নারীর ব্যাগ ছিনতাই, এগিয়ে আসেনি কেউ

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকে নারীর ব্যাগ ছিনতাই, এগিয়ে আসেনি কেউ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনে দুপুরে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি।

Manual8 Ad Code

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

Manual3 Ad Code

ভাইরাল হওয়া প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে তিনটি মোটরসাইকেলে এসে ছয়জন যুবক সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। তাঁদের একজন অটোরিকশার ভেতরে বসা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারী বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁরা দ্রুত সটকে পড়েন। পরে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চিৎকার করতে দেখা যায়।

 

ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাঁধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ঘটনাটি সর্ম্পকে আমরা অবগত রয়েছি। ভোক্তভোগী কোন লিখিত অভিযোগ না দিলেও আমরাই অভিযান পরিচালনা করছি। মোটরসাইকেলে নাম্বার প্লেট না থাকায় সম্ভাব্য সব এলাকার সিসি ক্যামেরাগুলো চেক করে অপরাধীদের বের করার চেষ্টা করা হচ্ছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code