সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর লালবাজারস্থ হোটেল আল-জালালের একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আজমল হোসেন সেলিম কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তবে, তার বিরেুদ্ধে কোনো মামলা আছে কি না এখনো নিশ্চিত হওয়া যায় নি।
তিনি জানান, হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন সেলিম ওই নারী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় নারী নিজেকে স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তবে সে সত্যি তার স্ত্রী কিনা সেটা যাচাই-বাচাই করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি