সিলেটে নিজের মেয়েকে ‘ধর্ষণ’র অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

সিলেটে নিজের মেয়েকে ‘ধর্ষণ’র অভিযোগে বাবা গ্রেপ্তার

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১) ঘিলাতৈল এলাকা থেকে আকবর হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম: আকবর হোসেন (৩৬) ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

ওই কিশোরীর মা জানান, গত ১৮ মে রাতে তিনি তার মেয়েকে নিয়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে যান। তখন আকবর হোসেন বাড়িতে ছিলেন না। তিনি গভীর রাতে বাড়িতে ফিরে তার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর ১৯ মে ভোর আনুমানিক ৪টা সময় মেয়ের চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। তখন সে ভয় পেয়েছে মনে করে তিনি মেয়েকে জড়িয়ে ধরে পুনরায় ঘুমিয়ে পড়েন।

Manual7 Ad Code

 

এরপর সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে তিনি জিজ্ঞেস করলে মেয়ে জানায়, ভোরে তাঁর বাবা তাঁকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।

 

তিনি বলেন, আমার মেয়ে জানায়, এর আগেও কয়েকবার আমার অনুপস্থিতিতে তাঁর বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি জানার পর আমি বিষয়টি স্থানীয় মেম্বারসহ আত্মীয়-স্বজনদের জানালে তাদের পরামর্শে মামলা করি।

 

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিষয়টি জানার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code