সিলেটে বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

সিলেটে বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর একটি বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন।

 

নিহতের ভগ্নিপতি জানান, পদ্মজিতের স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। তারা আজকেই মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসাটিতে ভাড়াটে হিসেবে ওঠেন।

 

Manual8 Ad Code

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code