সিলেটে বিদেশী যে দিকে পুলিশ সে দিকে

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

সিলেটে বিদেশী যে দিকে পুলিশ সে দিকে

Manual5 Ad Code

download

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানের সন্ত্রাসী হামলার পর সিলেটে বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার নগরীর কয়েকটি স্থানে দেখা যায় বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ নিয়োজিত রয়েছেন। বিদেশীরা যেদিকে যাচ্ছেন পুলিশ সদস্যরাও তাদের সাথে সাথে যাচ্ছেন।

শনিবার সিলেটে বেড়াতে আসেন দুই কানাডিয়ান নাগরিক। দুপুরে তাঁরা শাহজালাল (র.) এর মাজার ও কীনব্রিজ দেখতে যান। তাঁদের সাথে সর্বক্ষণ ছিলেন সশস্ত্র তিনজন পুলিশ সদস্য।

নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই সুহেল আহমদ বলেন, গুলশানের ঘটনার পর বিদেশীদের নিরাপত্তার জন্য এই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

এর আগে সিলেট মহানগর পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানিয়েছিলেন,  সিলেট নগরীর যেসব বাসা, হোটেল, মোটেল ও রিসোর্টে বিদেশিরা রয়েছেন সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিদেশিরা যেসব রেস্টুরেন্টে বেশি যাতায়াত করেন সেগুলোতে নজরদারি করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code