সিলেটে মোটরসাইকেলের তেল কিনতে পুলিশের ৩ শর্ত

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

সিলেটে মোটরসাইকেলের তেল কিনতে পুলিশের ৩ শর্ত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহে নতুন নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual7 Ad Code

 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে তিনটি শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।

 

গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, মোটরসাইকেলে তেল সংগ্রহ করতে হলে চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে। পাশাপাশি চালক ও আরোহী-উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য বলেছে এসএমপি।

 

এসএমপি আরও জানায়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code