সিলেটে শিশু সন্তানের গলা কেটে হত্যা, মা আটক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে শিশু সন্তানের গলা কেটে হত্যা, মা আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এক বছর আট মাস বয়সী মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

 

শুক্রবারে (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা পুরাতন কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Manual3 Ad Code

 

স্থানীয়দের বরাতে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।

 

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে বাবাকে বোনের গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি আসার আগেই তাদের বড় ছেলে চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন।

Manual2 Ad Code

 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এ ঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না।

Manual8 Ad Code

 

এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code